২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫০ গ্রাম কোকেন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে তিনশ গ্রাম কোকেন ও একশ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে তিনশ গ্রাম কোকেন ও একশ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করেছে বিডিআর। উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক মুল্য ৩৮ লাখ টাকা বলে বিডিআর জানিয়েছে। বিডিআর আরো জানায়, আটক ব্যক্তির নাম সেতাউর রহমান (৩৫)। সে একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু জানান, বিডিআর সদস্যরা বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আব্দুস সামাদ কলেজ সংলগ্ন আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও একটি মটর সাইকেল উদ্ধার করে। ওদিকে বিডিআরের অপর একটি দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম কোকেনসহ মাদক ব্যবসায়ী সেতাউর রহমানকে গ্রেফতার করে। সেতাউরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় দু'টি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪৭ ঘ.