২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি সব আদালতেই রাষ্ট্রপক্ষে শুনানি করতে পারি'

বিএনপির সমালোচনার জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধান অনুযায়ী তিনি দেশের সব আদালতেই বক্তব্য রাখতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সমালোচনার জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধান অনুযায়ী তিনি দেশের সব আদালতেই বক্তব্য রাখতে পারেন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ উদ্ধৃত করে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, "আমি সব আদালতেই রাষ্ট্রপক্ষে শুনানি করতে পারি।" বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং মামলায় মাহবুবে আলম নিু আদালতে যাওয়ায় বিএনপি মহাসচিব তার সমালোচনা করেন। মঙ্গলবার দেলোয়ার বলেছিলেন, দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা নিু আদালতে গিয়ে কোকোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। যা সচরাচর ঘটে না। এতে নিু আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে প্রভাবিত হয়। অথচ রাষ্ট্রপক্ষে শুনানির জন্য পিপি, এপিপি রয়েছেন। বুধবার দুুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাহবুবে আলম বলেন, বিএনপির আমলে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আমিনুল হক সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে মামলা নি