২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুই 'ছিনতাইকারী' আটক

ছিনতাইকারী সন্দেহে বাগেরহাটে দু'জনকে ধরে পুলিশের দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে বাগেরহাটে দু'জনকে ধরে পুলিশের দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দু'জন হলেন- ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বিপ্লব শেখ (২১) ও পাগলা শ্যামনগর গ্রামের আল আমিন শেখ (২২)। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আকরাম হোসেন জানান, গভীর রাতে ফকিরহাট বাজারের জেনারেটর ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাইসাইকেলে পাগলা শ্যামনগর গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে আরা ফিলিং স্টেশনের সামনে পাঁচ ছিনতাইকারী তার নগদ টাকা ও দু'টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে বিপ্লব ও আল আমিনকে আটক করে। অপর তিনজন পালিয়ে যায়। আটকরা পুলিশকে সহযোগীদের নাম জানিয়েছে। এ ঘটনায় জাহিদুল তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৮ ঘ.