২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারের দুটি অস্ত্র লুটের পর একটি উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আনসারের ১০ রাউন্ড গুলিভর্তি দুটি অস্ত্র লুটের পর একটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আনসারের ১০ রাউন্ড গুলিভর্তি দুটি অস্ত্র লুটের পর একটি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে জামালদি গ্রামের স্কয়ার ইলেকক্ট্রনিক্স কারখানায় দায়িত্বরত দু'আনসারকে জখম করে অস্ত্র লুট করে পালিয়ে যায় ডাকাত দল। গজারিয়া থানার ওসি আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে মেঘনার পাড়ে বালুর ওপর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। বাকি রাইফেলটিও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ওসি বলেন, ভোর ৪টার দিকে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল জামালদি গ্রামে স্কয়ার ইলেক্ট্রনিক্সের কারখানায় দায়িত্বরত সশস্ত্র দুই আনসারের ওপর আক্রমণ করে। দায়িত্বরত তিন আনসারের মধ্যে ওই দু'জনের সঙ্গে ১০ রাউন্ড গুলিভর্তি ২টি রাইফেল ছিল। ডাকাতরা নুরুজ্জামানকে কুপিয়ে এবং জুলহাসকে পিটিয়ে তাদের অস্ত্র লুট করে নেয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপারিন্টেন্ডেট (এএসপি) শাহেদ বলেন, অস্ত্র লুট ছাড়া আর কিছুই খোয়া যায়নি। মনে হচ্ছে, অস্ত্র লুট করাই ছিলো তাদের লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২০ ঘ.