সাভার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না দেওয়ায় ঢাকার সাভারে দুর্বৃত্তের হামলায় পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের ভার্কুতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
হামলায় আহতরা হলেন- মাইন উদ্দিন, তার ভাই জসিম উদ্দিন, ফরিদ উদ্দিন, বাহার উদ্দিন ও নাসির উদ্দিন।
তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বড় ভাই বাহারের কাছে স
bdnews24