২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধে ভেজাল রোধে ব্যবস্থার নির্দেশ চেয়ে আবেদন

ওষুধে ভেজাল রোধে ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধে ভেজাল রোধে ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে এই আবেদন করে। আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার আবেদনটির ওপর শুনানি হতে পারে।" আবেদনে বলা হয়েছে, "ওষুধে ভেজালের কারণে জনস্বাস্থ্য হুমকির সন্মুখীন। ভেজাল ওষুধ খেয়ে প্রায়ই শিশু মারা যায়। সরকারের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে এসব প্রতিরোধ করা।" সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদে জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের। আবেদনে আরো বলা হয়েছে, স