২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বংশালে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজধানীর বংশাল থানা এলাকায় বাংলাদেশ মাঠের দক্ষিণ পাশে মাটি খুঁেড় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর-৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থানা এলাকায় বাংলাদেশ মাঠের দক্ষিণ পাশে মাটি খুঁেড় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলার আসামি সাগর এর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। এগুলো চীনে তৈরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৫ ঘ.