সিরাজগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে কলেজের উপাধ্যক্ষের কক্ষে ঢুকে তারা ভাংচুর করে। পরে কলেজের কয়েকটি বিভাগেও ভাংচুর চালায় বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে থানায় নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ মাহফুজা বেগম সাংবাদিকদের জানান, ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলো।
তবে ছাত্রলীগ নেতারা দাবি করেন, শিক্ষকরা
bdnews24