২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্ত্র ব্যবসায়ী'র সঙ্গে সংঘর্ষে র‌্যাব সদস্য আহত

টাঙ্গাইলে 'অস্ত্র ব্যবসায়ী'র সঙ্গে সংঘর্ষে এক র‌্যাব কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে 'অস্ত্র ব্যবসায়ী'র সঙ্গে সংঘর্ষে এক র‌্যাব কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। বুধবার বিকালে গোপালপুর উপজেলার সেনের মাকুল্লা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মাহফুজ ও সেনের মাকুল্লা গ্রামের হাফেজ আব্দুল বারীর ছেলে মামুন (২২)। মাহফুজকে ঘাটাইলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় মামুন পালিয়ে গেছে। এ ঘটনায় নুরু মণ্ডল নামে একজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। গোপালপুর থানার ওসি আবুল খায়ের বলেন, গোপন সংবাদ পেয়ে মেজর মাহফুজ একজন সঙ্গী নিয়ে অস্ত্রের ক্রেতা সেজে সেনের মাকুল্লা গ্রামে অস্ত্র ব্যবসায়ী মামুনের কাছে যান। মামুন তার কাছে থাকা বিদেশি অস্ত্র আছে জানিয়ে মাহফুজকে টাকা দিতে বললে র‌্যাব কমান্ডার হাতকড়া পরানোর চেষ্টা করেন। এ সময় মামুন সন্ত্রাসী বলে চিৎকার দিলে তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। মামুন তখন মেজর মাহফুজকে ছুরিকাঘাত করেন। একই সময় র‌্যাব কর্মকর্তা গুলি করলে মামুন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যান। পরে র‌্যাব সদস্যরা মামুনের সহযোগী সবুজের বাবা নুরু মণ্ডলকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.