২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল উদ্ধারে শ্যামপুরে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীতে খাল উদ্ধার অভিযানের অংশ হিসাবে শ্যামপুর বাজারের পাশের অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে খাল উদ্ধার অভিযানের অংশ হিসাবে শ্যামপুর বাজারের পাশের অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের খাল উদ্ধার অভিযানের অংশ হিসাবে বুধবার এ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান চলে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। তিনি জানান, কদমতলী থানা এলাকার শ্যামপুর বাজারের পাশে প্রশস্ত ৫০ ফুট একটি খাল রয়েছে যেটি ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাধ পর্যন্ত বিস্তৃত। এই খালটিতে এখন গড়ে উঠেছে কাঁচা, পাকা এবং আধাপাকা স্থাপনা। ফলে খালটির প্রশস্ততা কমে সাত/আট ফুট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই খালটি জেলা প্রসাশনের পক্ষ থেকে উদ্ধারের কাজ চলছে। পুরো খালটি উদ্ধারের পর পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান আল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪০ঘ.