২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্র, গুলি ও ৭টি বোমা উদ্ধার

ঝিনাইদহে র‌্যাব সদস্যরা দুটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 05:50 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে র‌্যাব সদস্যরা দুটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে। রোববার রাতে এগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১টি রিভলবার, ১টি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও ৭ টি বোমা। র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আলভী ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১১টার দিকে তারা জানতে পারেন একদল সন্ত্রাসী সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের মাঠে গোপন বৈঠক করছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা ৭টি বোমা, ১টি রিভালবার ও ১টি গুলি উদ্ধার করেছে। তিনি আরো জানান, একই রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১টি শাটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৪১ ঘ.