২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে আগুনে পুড়েছে ১০ দোকান

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 04:24 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার বড় চওনা বাজারে এ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, স্টেশনারি ও কাপড়ের দোকান রয়েছে। আগুনে প্রায় এক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দোকানিরা দাবি করছেন। সখীপুর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় চওনা বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা বাজারের আরো প্রায় ২০টি দোকান ভেঙ্গে ফেলে। এ সময় কিছু লুটপাটের ঘটনাও ঘটে।" ওসি জানান, আগুনের খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পাহাড় কাঞ্চনপুর থেকে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০০৮ ঘ.