ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতিত ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষায় নতুন আইন করার পাশাপাশি বিদ্যমান আইনেও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আইনমন্ত্রী বলেছেন, "সাক্ষীর অভাবে অনেক মামলায় গুরুতর আসামী নিষ্কৃতি পেয়ে যায়। এ কারণে নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষায় আইন সংশোধন করার চিন্তা-ভাবনা করছে সরকার।"
শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত 'নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষা' বিষয়ে এক কর্মশালায় আইনমন্ত্রী এ কথা বলেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
শফিক আহমেদ বলেন, "দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং আইনের কার্যকারিতার সম্ভাবনা বিবেচনা করে নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ আইনের যাতে অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।"
আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন স
bdnews24