ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বইছে। এর কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিুচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিুচাপে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিুচাপটি সামান্য উত্তর দিকে সরে একই এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
এটি আরো ঘনীতূত হয়ে গভীর নিুচাপে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। নিুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশে উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া অব্যাহত থাকতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকবে।
বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বুলেটিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯১৬ ঘ.
bdnews24