দিনাজপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে সেনাবাহিনীকে উস্কানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত নতুন করে জোটবদ্ধ হচ্ছে। সংবিধান সংশোধনের কারণে তারা ধর্মকে পুঁজি করে দেশে আবার বিবাদ-সংঘাত সৃষ্টি করতে চায়।"
বুধবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কাস পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নোটিশ দিয়েছে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
স
bdnews24