২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের লাশ

কেরানীগঞ্জে এক যুবকের লাশ পেয়েছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করলেও মুখ অ্যাসিডে ঝলসে দেওয়ায় নিহতের পরিচয় পাওয়া কঠিন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে এক যুবকের লাশ পেয়েছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করলেও মুখ অ্যাসিডে ঝলসে দেওয়ায় নিহতের পরিচয় পাওয়া কঠিন বলে জানিয়েছে পুলিশ। হযরতপুর ইউনিয়নের বালুর চর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২াটার সময় জনতা যুবকটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওসি বলেন, "ওই যুবককে তিন থেকে চার দিন আগে ম্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। হত্যার পর মুখমণ্ডলে এসিড জাতীয় পদার্থ ঢেলে মুখ ঝলসে দেওয়া হয়েছে।" নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো জিন্স প্যান্ট ও হলুদ হাফ গেঞ্জি রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.