২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ৪ 'চরমপন্থী' গ্রেপ্তার

পাবনার পুলিশ হত্যামামলার আসামিসহ চার 'চরমপন্থীকে' গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

রাজবাড়ী, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার পুলিশ হত্যামামলার আসামিসহ চার 'চরমপন্থীকে' গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ীর চরধুঞ্চি এলাকা থেকে চারটি রামদাসহ মঙ্গলবার ভোররাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-জোচোন (৪০), আজাহার (৪২), শুকুর (৩৫) এবং শাহীন (৩০)। জোচোনের বাড়ি রাজবাড়ী শহরের মেছেঘাটায় এবং অন্যদের বাড়ি চরধুঞ্চি গ্রামে। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা সবাই চরমপন্থী এবং জাহিদ গ্র"পের সদস্য। এদের মধ্যে জোচোন রাজবাড়ীর উড়াকান্দার ফোর মার্ডার এবং পাবনার তিন পুলিশ হত্যার আসামি। কামাল বলেন, পদ্মার চরে আজাহারের বাড়িতে বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০০ ঘ.