২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শেষের আগেই হেলে পড়লো বাড়ি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মণাধীন ভবন হেলে পড়ায় এর বর্ধিতাংশ ভেঙ্গে ফেলছে ভবন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মণাধীন ভবন হেলে পড়ায় এর বর্ধিতাংশ ভেঙ্গে ফেলছে ভবন মালিকরা। নিজামবাগ মনির চেয়ারম্যানের বাড়ির দক্ষিণপাশে ওমর আলীর নির্মাণাধীন পাঁচতলা বাড়িটি সোমবার রাত ১০টার দিকে পশ্চিম দিকে কিছুটা হেলে পড়ে। হেলে পড়া ভবনের মালিক জনৈক ওমর আলী। তার ছেলে মো. হাশেম মিয়া বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, তারাও ভয়ে রাতে বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। এই ভবনটি একটি ডোবা ভরাট করে তৈরি করা হয়েছে বলে জানান ওমর আলীর মামা রমিজ উদ্দিন। তিনি জানান, আড়াইকাঠার ওপর নির্মিত এই বাড়িটি ছয় তলা পর্যন্ত ভিত্তি করা আছে। কিন্তু পাঁচ তলা পর্যন্ত করার পর ভবন হেলে পড়তে শুরু করেছে। এ কারণে মঙ্গলবার থেকে ভবনের পাঁচ তলা ভেঙ্গে ফেলা কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। বাড়ির পশ্চিমপাশের এক বাড়ির বাসিন্দা মোতালেব এবং খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মড়মড় শব্দ শুনে বাইরে এসে দেখেন তাদের বাড়ির পাশের ভবনটি পশ্চিম দিকে খানিকটা হেলে পড়েছে। ভবন ধসের আতঙ্কে তারা রাতে বাড়ি থাকেননি বলে জানান। এর আড়ে বাড়িটি দোতালা পর্যন্ত ছিল। স