২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের ট্যাংকার চাপায় একজন নিহত

বরিশাল-ভোলা সড়কে তেলের ট্যাংকার চাপায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 11:03 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ভোলা সড়কে তেলের ট্যাংকার চাপায় একজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে চরকাউয়া মীরাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মো. আব্দুর রব (৫৫)। তিনি চরকাউয়া দিনারের পোল এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খড়ের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন রব। মীরাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে বরিশালগামী তেলের ট্যাংকার তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এসআই জানান, ভোলার তালুকদার এন্টারপ্রাইজের ট্যাংকারটি আটক করা হয়েছে। চালক পলাতক। বন্দর থানার ওসি ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭০৫ ঘ.