২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

হবিগঞ্জে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

হবিগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মাধবপুর উপজেলার কড়রা গ্রামে একটি বাগানের ড্রেন থেকে শনিবার দুপুর ২টার দিকে জরিনা আক্তারের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম তারা মিয়া। মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩০ ঘ.