ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে অগ্নিদগ্ধ পরিবারের দুই সদস্য মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে আলেয়া বেগম (৫০) এবং বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে মো. জুয়েল ভুইয়ার (৩৫) মৃত্যু হয়।
পুলিশ বলছে, পারিবারিক কলহের এক পর্যায়ে শুক্রবার রাতে জুয়েল আত্মহত্যার উদ্দেশ্যে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তা নেভাতে গিয়ে আলেয়া ছাড়াও অগ্নিদগ্ধ হন জুয়েলের বাবা আব্দুল হাই (৬০) ও স্ত্রী খুকু বেগম (২৬)।
হাই ও খুকু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আব্দুল হাইয়ের দক্ষিণ গোড়ানের ৩১৬/৯ নম্বর বাসায় অগ্নিদগ্ধ হন সবাই।
খিলগাঁও থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়েল তার ঘরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় বাসার অন্যরা রাতের খাবার খাচ্ছিলো। আগুন দেখে খাবার টেবিল থেকে তারা ছুটে গিয়ে নেভানোর চেষ্টা করে। এতে জুয়েলের বাবা, মা ও স্ত্রী দগ্ধ হন।
প্রবাসী বোনের জন্য ঠিক করা গাড়ির ভাড়া নিয়ে জুয়েলের সঙ্গে পরিবারের মনোমালিন্য চলছিলো বলে পুলিশ জানায়।
ওসি বলেন, "পরিবারের সদস্যরা বলছে, বোন বাংলাদেশে আসার পর তার জন্য একটি গাড়ি ভাড়া করে দিয়েছিলেন জুয়েল। গাড়ি ভাড়া বেশি হয়েছে, এমন কথা বলে জুয়েলকে নানা ধরনের খোটা দেওয়া হয়েছিলো।
তাতে মনোক্ষুণ
bdnews24