২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১ টার দিকে শাহ আলী থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান নবাবেরবাগ মধ্যপাড়া বেঁড়িবাধ থেকে লাশটি উদ্ধার করেন। শাহ আলী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের উরুর সন্ধিস্থলে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাহ আলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএনএস/এইচএ/২২৩০ ঘ.