সিরাজগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরির আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সাধন চক্রবতী (৪০) শহরের ষ্টেশন বাজারের ওষুধ ব্যবসায়ী। সাধন মিরপুর মহল্লার ধীরেন চক্রবর্তীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেককে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজের দোকান বন্ধ করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সাধন।
বিড়ালা কুঠি মহল্লায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাকে থামিয়ে ছুরিকাঘাত করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
পরে সাধনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24