২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চ্যানেল আই সাংবাদিক আহত

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের সাংবাদিক এনামুল কবির রূপম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের সাংবাদিক এনামুল কবির রূপম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টার দিকে মিরপুর শিয়ালবাড়ি মোড়ের কাছে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। এতে তার মাথা ফেটে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে বলে রুপম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.