২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নবায়নযোগ্য শক্তি উৎপাদনে জোর দিচ্ছে সরকার'

নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'তৃতীয় পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী'র উদ্বোধনে তিনি এ কথা বলেন। জ্বালানি উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি সম্পন্ন করেছে। আগামী এক বছরের মধ্যে আরো দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করা হবে। তিনি জানান, এর ফলে ২০১২ সালের মধ্যে বিদ্যমান সংকট উত্তরণ সম্ভব হবে। ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। জেনারেশন ও ট্রান্সমিশন, পিভি পাওয়ার, এনার্জি, নবায়নযোগ্য শক্তি খাতের সংশ্লিষ্টরা প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির মিসেস ফারজানা চৌধুরী, বাংলা ট্র্যাক লিমিটেডের নাজমুল হক, রহিম আফরোজের মুনাওয়ার মিছবাহ মইন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এমএইচসি/পিডি/১৮৩০ঘ.