২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহকর্মীর লাশ উদ্ধার

বরিশাল জেলা পরিষদ স্টাফ কোয়াটারের সামনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বরিশাল জেলা পরিষদ স্টাফ কোয়াটারের সামনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জিহাদুল ইসলাম (১২) নামের এই শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জিহাদ ওই এলাকার বাসিন্দা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাড়িচালক হাবিবুর রহমান পান্নুর বাসায় কাজ করতো। সে বরিশাল সদর উপজেলার হরিণাপুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কোতয়ালি মডেল থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধারকারী পুলিশ কনস্টেবল আমির হোসেন জানান, জিহাদুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁস দেওয়ার আলামত দেখে আত্মহত্যা বলে মনে হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.