ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানিগঞ্জে অজ্ঞাত এক তরুণীর (২৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ৩টায় ঝিলমিল প্রকল্প এলাকা থেকে জবাই করা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
কেরানিগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তরুণীকে দুদিন হত্যা করে মৃতদেহটি সন্ত্রাসীরা সেখানে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় কেরানিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২০১৭ঘ.
bdnews24