ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে সংবিধান পুনর্মুদ্রণের সুপারিশ করেছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।
কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সংসদ ভবনে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে কমিটি তাদের এ সুপারিশ চূড়ান্ত করে।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সুরঞ্জিত বলেন, "আমরা সুপারিশ করেছি যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধানের পুনর্মুদ্রণ হওয়া উচিত।"
"কমিটি আরো সুপারিশ করেছে, আইন মন্ত্রণালয়ের উচিত ১৯৭২ সালের সংবিধান পুনর্মুদ্রণ করা", বলেন তিনি।
আওয়ামী লীগের এ সংসদ সদস্য জানান, এর আগে ১৯৮৮ সালে সুপ্রিম কোর্ট অষ্টম সংশোধনী বাতিল করার পর আইন মন্ত্রণালয় ১৯৯১ সালে সংবিধান পুনর্মুদ্রণ করে।
হাইকোর্ট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সরকারের করা ওই সংশোধন বাতিল করেছিলো সর্বোচ্চ আদালত।
সুরঞ্জিত বলেন, এরপরও যদি সংবিধানে পরিবর্তন আনার কিছু থাকে, তবে কমিটি সে বিষয়ে আলোচনার পর সুপারিশ জানাবে।
সুপ্রিম কোর্ট স
bdnews24