ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ফলে আইনটি বৈধ প্রমাণিত হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ অ্যাডভোকেট জহিরুল ইসলামের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয়।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, "রিট আবেদনটি খারিজ হওয়ায় মানিলন্ডারিং আইনটি বৈধ প্রমাণিত হল।"
রিট আবেদনকারীর আইনজীবী ফকরুল ইসলাম জানান, রায়ের কপি পেয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০০৯ সালের ২৪ ফেব্র"য়ারি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ পাস হয়। এর কার্যকারিতা দেওয়া হয় ২০০৮ সালের ১৫ এপ্রিল থেকে।
আইনটির বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই হাইকোর্ট রুলনিশি জারি করেছিল।
এর ওপর শুনানি করেন ব্যারিস্টার ফকরুল ইসলাম। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/পিডি/০৫০৮ ঘ.
bdnews24