২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবালা টুটুলের জামিন আবারো নাকচ

মুদ্রাপাচারের মামলায় বিমানবালা কামরুন্নাহার টুটুলের জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রাপাচারের মামলায় বিমানবালা কামরুন্নাহার টুটুলের জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমী এ আদেশ দেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কয়েকবার তার জামিন আবেদন নাকচ করা হয়। গত ২৯ সেপ্টেম্বর আড়াই কোটি টাকার সমপরিমাণ বিভিন্ন দেশের মুদ্রাসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন টুটুল। ওইদিনই টুটুলের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলা করেন শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুন্ডু। টুটুলকে কয়েক দফা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৪ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/২১২৩ ঘ.