২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক ছিনতাই

নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই আরো ১ টি ট্রাক ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

নওগাঁ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই আরো ১ টি ট্রাক ছিনতাই হয়েছে। এনিয়ে গত ৯ মাসে ১১ টি ট্রাক ছিনতাই হলো। নওগাঁর চাল ব্যবসায়ী ফজলুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার নওগাঁ আড়তদার পট্টির 'আয়েনউদ্দিন মোল্লা এন্ড সন্স' নামক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বুধবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। চালক বাবলু মিঞা ট্রাক নিয়ে দুই দিনেও গন্তব্যে না পৌঁছায় ব্যবসায়ী ফজলুল হক শুক্রবার নওগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালসহ ট্রাকটি ছিনতাই হয়েছে বলে তারা ধারণা করছেন।" এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, "এসব ছিনতাইয়ের ব্যাপারে নওগাঁ থানার কিছু করার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৮ ঘ.