২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা ভাংচুরের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি

দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের শাস্তি এবং দখল হয়ে যাওয়া মন্দির উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের শাস্তি এবং দখল হয়ে যাওয়া মন্দির উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর এ দাবি জানানো হয়। এছাড়া পরিষদের অন্য দাবির মধ্যে রয়েছে- সব ধর্মীয় উৎসব সমান মর্যাদায় পালন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্র্র্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর এবং দূর্গাপূজায় চার দিন ছুটি ঘোষণা। একই দিন মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী ১৩ অক্টোবর মহাষষ্ঠীতে দূর্গার বোধনের মাধ্যমে শুরু হবে মূল পর্বের পূজা। ১৭ অক্টোবর দেবীর প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব। এ বছর সারাদেশে প্রায় ২৭ হাজার পূজা হচ্ছে। যা গত বছরের তুলনায় ১ হাজারেরও বেশি। আর রাজধানীতে পূজা হচ্ছে ১৯১ টি। মতবিনিময় সভায় বলা হয়, এবার নতুন এক পরিবেশে দেশে দূর্গাপূজা হচ্ছে। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের মাধ্যমে দেশে ধর্ম নিরপেক্ষ চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে সরকারের উদ্যোগ সত্ত্বেও সা