২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জনকন্ঠ সম্পাদকের সাজা বাতিল

একটি দুর্নীতি মামলায় দৈনিক জনকন্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদকে দেওয়া দণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 04:21 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি দুর্নীতি মামলায় দৈনিক জনকন্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদকে দেওয়া দণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ জনকন্ঠ সম্পাদকের আপিল মঞ্জুর করে এই রায় দেয়। ২০০৮ সালের ২০ মার্চ ঢাকার বিশেষ আদালত এ মামলায় আতিক উল্লাহ খান মাসুদকে সাত বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি তাকে ৮ কোটি ৭০ লাখ ৩ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। অনুমোদনহীন নকশার মাধ্যমে সেগুনবাগিচায় একটি ভবন নির্মাণের অভিযোগে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহমুদ হাসান বাদি হয়ে আতিক উল্লাহ খান মাসুদের বিরুদ্ধে মতিঝিল থানায় এ মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২২১৩ ঘ.