২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইমসের পক্ষে আদালতের রায়

রাইটস শেয়ার ইস্যুতে এইমস ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের পক্ষে আদেশ দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাইটস ও বোনাস শেয়ার ইস্যুতে এইমস ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের পক্ষে রায় দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে রাইটস ও বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে এইমসের আবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) খারিজ করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মো. আবুল হোসেন নামে এক বিনিয়োগকারীর রিট আবেদনে বিচারপতি মামনূন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ এ রায় হয়। এইমস যদি বোনাস ও রাইটস শেয়ার ইস্যুর জন্য আবেদন করে আদেশের আলোকে তা ১০ দিনের মধ্যে অনুমোদন দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়ায় এইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আদালতের আদেশ অনুসরণ করবো। এর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।" রিট আবেদনে বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্র"য়ারি এইমস ফান্ডের ট্রাস্টি কমিটি ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৭০ শতাংশ বোনাস এবং ১৩০ শতাংশ রাইটস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য এসইসিরি কাছে আবেদন জানালে গত ৭ মার্চ তা নাকচ করে দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। এসইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএএম/এমআই/১৬৪৮ ঘ.