২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 11:43 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

বরগুনা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে দুলাল প্যাদার ঘরে আগুন লাগে। এতে পুড়ে মারা যায় তার মেয়ে কাকলী (৪)। আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল আহম্মেদ সাংবাদিকদের জানান, কাকলী ঘুমিয়ে থাকা অবস্থায় কুপি থেকে ঘরে আগুন লাগে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৪০