খাগড়াছড়ি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি অটোরিকশা ও জিপের মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে শনিবার রাতে আদিবাসী ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছেন।
আহতরা হলেন, সুবোধ চাকমা (৩২), কালাচান মার্মা (৩৭), মংয়ো মার্মা (৩২) ও এক ট্রাকটর চালক আব্দুল ওয়াহাব। তারা চারজনই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ওয়াহাবের অবস্থা গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ওই দুর্ঘটনার পর কথাকাটির এক পর্যায়ে পানখাইয়া পাড়ায় সিএনজি চালক এক চাকমাকে রফিক গ্র"পের ছেলেরা মারধর করে। এর জের ধরে রাত আটটার দিকে চেঙ্গিস স্কয়ারে বাঙালি ট্রাকটর চালক ওয়াহাবকে চাকমা ছেলেরা মারধর করে।
এ ঘটনার পর আদিবাসী ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। জেলাশহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তের মধ্যে ব্যবসায়ীরা বাজারের দোকান-পাট বন্ধ করে দেন।
এরপর রাত নয়টার দিকে সরকারি চাকরিজীবী মংয়ো মার্মা (৩২) মোটর সাইকেল যোগে কলেজগেট এলাকায় পৌঁছলে বাঙালিরা তাকে মারধর করে এবং তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এসময় ওই এলাকায় লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারীরা ভয়ে দিগি
bdnews24