২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলায় হবিগঞ্জে চারজনের যাবজ্জীবন

এসিড নিক্ষেপের মামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

হবিগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসিড নিক্ষেপের মামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মাহবুব উল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাজিদ মিয়া, ইয়াকুব মিয়া, নাহিদ মিয়া ও ফরিদ মিয়া। এরা জেলার চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের বাসিন্দা। রায় দেওয়ার সময় ফরিদ ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন সাংবাদিকদের জানান, ২০০৭ সালে ৩১ জানুয়ারি গ্রামে তোতা মিয়ার স্ত্রীর পারভিন আক্তারের সঙ্গে আসামিদের বাড়ির রাস্তা নিয়ে বিবাদ হয়। এর জেরে পরদিন রাত আড়াইটায় ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পারভিন আক্তারকে এসিড নিক্ষেপ করে তারা। এ ঘটনায় তার ছেলে ফুল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৯ ঘ.