ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ ৬৯ জনের দখল করা গাজীপুর বনবিভাগের জমি উদ্ধার কাজ শুরু হয়েছে।
বন ও পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদার রোববার সাংবাদিকদের বলেন, "গাজীপুর বনবিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার জন্য সেখানকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।"
তিনি জানান, ১৯৯৮ সালের জুনে শফিপুরে বনবিভাগের সাড়ে ১২ কাঠা জমি কেনার জন্য নুরুল ইসলাম আবেদন করেন। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগেই যমুনা গ্র"প ওই জমির গাছ কাটা ও মাটি ভরাট শুরু করে। পরে যমুনা গ্র"প বন বিভাগের ৪ দশমিক ৫৩ একর জমি দখল করে নেয়।
বিষয়টি নিয়ে সে সময় মামলাও হয়েছিল।
এ বিষয়ে মিহির কান্তি বলেন, "... ২০০২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মামলা প্রত্যাহার করে নেয়। এরপরে করা মামলা বিচারাধীন রয়েছে।"
ওই জমি বর্তমানে যমুনা গ্র"পের দখলে রয়েছে বলেও জানান তিনি।
গাজীপুরে বনবিভাগের জমি দখলকারী ৬৯ জনের একটি তালিকা মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের দেওয়া হয়। তালিকায় সবচেয়ে বেশি জমি দখলকারী প্রতিষ্ঠান হলো কোকোলা ফুড প্রডাক্টস (১২ দশমিক ৩৫ একর)।
স
bdnews24