২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিংকি আত্মহত্যা: মুরাদ তিন দিনের রিমান্ডে

নাশফিয়া আখন্দ পিংকির আত্মহত্যা প্ররোচণা মামলায় মো. মুরাদ মৃধাকে তিন দিনের আইনি হেফাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশফিয়া আখন্দ পিংকির আত্মহত্যা প্ররোচণা মামলায় মো. মুরাদ মৃধাকে তিন দিনের আইনি হেফাজতে পাঠানো হয়েছে। রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মুরাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন সময় চাওয়া হয়। শুনানি শেষে মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনিরা তিন দিন সময় মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী পিংকিকে আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে গত শনিবার খুলনার খালিশপুর এলাকা থেকে মুরাদকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ জানুয়ারি শ্যামলী ২ নম্বর সড়কের ১৬২/ক/সি নম্বর বাড়ি থেকে গলায় শাড়ি পেচানো অবস্থায় পিংকিংর লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২২৫৮ ঘ.