২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন তিন ঘণ্টা বন্ধ

ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিকাল ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জুরাইন এলাকায় এলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সিঙ্গেল লাইনটিতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা ও নারায়ণগঞ্জমুখী আরো চারটি ট্রেন আটকা পড়ে বলে রেলওয়ের কর্মকর্তারা জানান। ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রেলপথের যাত্রীদের পড়ে হয় দুর্ভোগে। যাত্রীরা বাধ্য হয়ে বাসে গন্তব্যে রওনা হন। নারায়ণগঞ্জে ঢাকামুখী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা বান্না এন্টারপ্রাইজের নারায়ণগঞ্জ স্টেশনের ব্যবস্থাপক শাহ আলম জানান, ঢাকায় থেকে নারায়ণগঞ্জে আসার পথে ট্রেনটি জুরাইন বউবাজার এলাকায় ইঞ্জিনে ত্র"টির কারণে থেমে যায়। পরে ঢাকা থেকে নতুন ইঞ্জিন এনে লাগানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার কারণে বিকালে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিও ফতুল্লায় গিয়ে আটকে থাকে। প্রতিদিন বিকেল ও সন্ধ্যার ট্রেনে সবচেয়ে বেশি ভিড় হয়। রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশনের কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এই ট্রেনটির পর আরো চারটি ট্রেনের সময় নির্ধারিত ছিল। এর মধ্যে দুটি নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং দুটি ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী ট্রেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.