২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের সম্মিলন বিশ্ব ইজতেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের সম্মিলন বিশ্ব ইজতেমা। মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি চেয়ে লাখো মুসল্লি আল্লাহর কাছে প্রার্থনা করেন। রাষ্ট্রপ্রতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াও আখেরি মোনাজাতে অংশ নেন। দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত ২২ মিনিট স্থায়ী এই আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারত থেকে আসা তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জোবায়েরুল হাসান। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাত থেকেই ইজতেমাস্থল টঙ্গীর তুরাগ নদের তীর অভিমুখে মানুষের ঢল নামে। সকাল ৯টার দিকে ইজতেমা ময়দানের আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শীত-ধুলো-বালি উপেক্ষা করে ৫-৬ কিলোমিটার দূরে বাস, ট্রাক, মাইক্রোবাস, কার, ট্যাক্সি ও অন্যান্য যানবাহন রেখে হেঁটেই মুসুল্লিরা ছুটে যান ময়দানের দিকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিমান বন্দর থেকে বোর্ডবাজার-গাজীপুরা-টঙ্গী-আশুলিয়াসহ বিভিন্ন সড়ক মুসুল্লিতে একাকার হয়ে যায়। ইজতেমা মাঠ বিস্তৃত হয়ে পড়ে গোটা মহাসড়কে। অলিগলি থেকে শুরু করে বাড়ি-ঘরের ছাদ সর্বত্রই ছিল মুসল্লি। মোনাজাতে অংশ নিতে পত্রিকা, পাটি, চট, জায়নামাজ, পলিথিন বিছিয়ে রাস্তায় বসে পড়েন মুসুল্লিরা। অনেকেই মোবাইল ফোনে র্দূদূরান্ত থেকে মোনাজাতে শরিক হন। ইজতেমা কর্তৃপক্ষের অনুরোধে এবারও আখেরি মোনাজাত রেডিও-টেলিভিশনে স