২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাত রোববার

ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও টঙ্গীমুখী মানুষের ঢল অব্যাহত ছিল। ইজতেমা মাঠের মূল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখন যারা আসছেন তাদের ঠাঁই নিতে হচ্ছে মূল প্যান্ডেলের বাইরে আশপাশের বিভিন্ন স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 12:59 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও টঙ্গীমুখী মানুষের ঢল অব্যাহত ছিল। ইজতেমা মাঠের মূল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখন যারা আসছেন তাদের ঠাঁই নিতে হচ্ছে মূল প্যান্ডেলের বাইরে আশপাশের বিভিন্ন স্থানে। বয়ান, যৌতুকবিহীন বিয়েসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিনটি অতিবাহিত হয়। আগামীকাল রোববার হেদায়তি বয়ানের পর জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের এই অন্যতম বৃহত্তম সম্মিলন। ইজতেমার মুরব্বী (নেতা) আব্দুল কুদ্দুস জানান, সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন ভারতের দিল্লি থেকে আসা তাবলিগ জামায়াতের নেতা মাওলানা জোবায়েরুল হাসান। আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেবেন বলে আয়োজকরা জানান। তারা জানান, আখেরি মোনাজাতের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। ইজতেমা র্কৃপক্ষের আপত্তিতে এবারো রেডিও-টেলিভিশনে মোনাজাত স