২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'নারীদের সহজে ঋণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে'

নারী উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 04:20 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

বরিশাল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "নারী উদ্যোক্তারাও প্রতিকূলতার মধ্যে আছেন। উদ্যোক্তার অভাবই এর জন্য দায়ী।" বৃহস্পতিবার সকালে বরিশালে বাংলাদেশ ব্যাংক ভবনের সভাকক্ষে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিরাজ অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষকদের সহজে ঋণ দেওয়ার ব্যাপারে গভর্নর বলেন, "আমার কাছে অজপাড়াগাঁয়ের কৃষকরা অগ্রাধিকার পাবে। তাদের হাতে সহজে ঋণ পৌছে দিতে আমি অজপাড়াগায়ে ছুটছি।" মন্দা মোকাবেলায় বাংলাদেশ যেমন মডেল হয়েছে তেমনি সামাজিক ব্যাংক প্রতিষ্ঠা করেও মডেল হতে চান বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল শাখা বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সৈয়দ তারিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- উইমেন্স বিজনেস ফোরাম নেত্রি বনলতা মুর্শিদা, বরিশাল চেম্বারের সভাপতি শেখ আব্দুল রহিম, সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, পোল্ট্রি ব্যবসায়ী আমিনুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.