গাজীপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় রোববার সন্ধ্যায় গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আলী নূর (২২) ইসমত সোয়েটার কারখানার শ্রমিক। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার শেরবরস মাটিকাটা এলাকার মৃত কাসম আলীর ছেলে।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ গাড়িটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২৩৩ ঘ.
bdnews24