২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 12:55 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

মেহেরপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। আগের দিন মেহেরপুর সরকারি কলেজে শিবিরের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন সাংবাদিক আহত হন। এ ঘটনায় মেহেরপুর প্রেসক্লাব তিনদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির প্রথম দিন শনিবার সকাল সোয়া ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা যোগ দেন। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ মাসুদ অরুণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক ইব্রাহিম শাহিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সভাপতি মোস্তফা কামাল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফ্ফর) জেলা সম্পাদক মোজাম্মেল হক, উদীচী, গ্রাম থিয়েটার অনুশীলন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন রোববার মৌন মিছিল করবে এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। পরদিন কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.