ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ইস্যুতে শিল্প মালিকদের অসচেতনতার বিষয় তুলে ধরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, অনেক ক্ষেত্রে 'ইচ্ছাকৃতভাবেই' তারা পরিবেশ নিরাপত্তার বিষয়টিকে উপেক্ষা করছেন।
শনিবার বাংলাদেশ রসায়ন সমিতির ইনস্টিটিউট অব কেমিস্ট অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিস্ট (আইসিসিটিবি)-র এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "দেশের শিল্প মালিকরা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে- এমন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে সচেতন নন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবেই পরিবেশ নিরাপত্তার বিষয়টিকে উপেক্ষা করেন। এ কারণে দিন দিন পরিবেশ দূষণ বাড়ছে।"
শিল্প কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক হলেও বেশিরভাগ কারখানায় এ নিয়ম অনুসরণ করা হয় না। সা
bdnews24