২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

মেহেরপুরের কাজীপুর সীমান্তের ওপারে শুক্রবার রাতে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

মেহেরপুর. জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের কাজীপুর সীমান্তের ওপারে শুক্রবার রাতে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহতের নাম- শহীদুল ইসলাম। তিনি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের শের আলীর ছেলে। কাজীপুর বিডিআর ক্যাম্পের হাবিলদার আলফাজ উদ্দিন জানান, শুক্রবার রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে সে দেশের নদীয়া জেলার চুরুটিয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে গুলি করে। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, কাজীপুর সীমান্তে বিএসএফ-বিডিআর পতাকা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহীদুলের লাশ ফেরত দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.