কুষ্টিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় আটক গণ মুক্তিফৌজের নারী সদস্য নাসরিন ওরফে দাদী নাসরিনকে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
বুধবার দুপুরে ভেড়ামারা থানা পুলিশ তাকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মেহেরুল আলম ও বিজেএম কলেজের শিক্ষক বান্দা ফাত্তাহ মোহন হত্যা মামলার আসামি দেখিয়ে পুলিশ নাসরিনকে আদালতে নেয়।
মঙ্গলবার কুষ্টিয়ার আমলাপাড়া থেকে নাসরিনকে (৩০) গোয়েন্দা পুলিশ আটক করে।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন বলেন, রাতে জিজ্ঞাসাবাদে নাসরিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
নাসরিনের বিরুদ্ধে কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর থানায় মেহেরুল আলম ও বান্দা ফাত্তাহ মোহন হত্যা মামলা ছাড়াও ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নাসরিন কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার ডা. আবু বক্করের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.
bdnews24