২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 07:09 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শেষে ফেরার দিনই খালেদা এ বৈঠক ডাকলেন। বিএনপি নেতারা জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর ও সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হবে। সংসদে যাওয়া না যাওয়ার বিষয়টিও এতে স্থান পাবে বলে জানান তারা। কাউন্সিল শেষে নতুন স্থায়ী কমিটি গঠনের পর এটাই প্রথম বৈঠক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৩০০ ঘ.