ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর একজন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থানে চারজন খুন হয়েছেন। উদ্ধার করা হয়েছে দুজনের লাশ।
সোমবার রাত ও মঙ্গলবার এসব ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সরকারি বাসায় হাত-পায়ের রগ কেটে হত্যা করা বিআরডিবির উপ-প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল্লাহকে (৩০)। তার বাড়ি রংপুরের কেরানীপাড়া গ্রামে।
এছাড়া খুলনা নগরীর গোয়ালখানি ও তেরখাদায় দুজন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলায় একজনকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহর লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নজরুল হোসেন সাংবাদিকদের জানান, আব্দুল্লাহ মঙ্গলবার কার্যালয়ে যাননি। তার সহকর্মীরা ফোনে যোগাযোগ করে না পেয়ে বিকেলে তার সরকারি বাসায় খোঁজ নিতে যান।
বাইরে থেকে তালা দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করে।
এসপি জানান, পারস্পরিক স্বার্থ ও প্রকল্পের অর্থ নিয়ে তাকে খুন করা হয়ে থাকতে পারে।
খুলনা: খালিশপুর থানার ওসি আবু মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর গোয়ালখালি এলাকায় খুন হয়েছেন শহীদুল হাওলাদার (২০) নামের এক ব্যক্তি। তিনি নগরীর নয়াবাটি এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে এবং পেশায় রং মিস্ত্রী ছিলেন।
ওসি জানান, শহীদুলকে জবাই করে হত্যার পর দুর্বৃত্তরা খুলনা
bdnews24